
“প্রেমের বসন্ত”
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।
শীতের পরে বসন্ত, চতুর্দিকে লাল,
কৃষ্ণচূড়া পলাশের, চেহারা মাতাল,
সূর্য্যের উদয় অস্তে,লাল অন্তরাল,
দিগন্ত সীমা ছাড়িয়ে, আঁধার আকাল।
শীত গ্রীষ্ম মাঝখানে,বসন্তের পাল,
বসন্তের প্রাদুর্ভাবে,রোগী নাজেহাল,
ঋতুর পরিবর্তনে, জীবন নাকাল,
সর্দি কাশি জ্বর জ্বালা,রোগে বেসামাল।
বসন্তে হোলি উৎসব,রঙে বেতামাল,
নিরীহ প্রাণীরা ত্রস্ত, ভাবে ইন্তেকাল,
দখিনা পবন বয়, উড়িয়ে জঞ্জাল,
প্রেম পার্বণ উৎসব,টক মিষ্টি ঝাল।
রাগ রাগিনী বসন্ত্ , সঙ্গীত খেয়াল,
প্রকৃতি আপন সাজে,দেয় তালে তাল।