1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

কবিতা – অবশেষ  / আমির হোসেন চৌধুরী 

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে
অবশেষ 
আমির হোসেন চৌধুরী 
আজ আমি বড়ই ক্লান্ত, পরিশ্রান্তও বটে
আর পারছিনা আর মনে হয়
পারবোও না জানি!
এক পা দু’পা করে সামনের দিকে যেতে
না পারবো সুখময় ভালো কিছু চিন্তা করতে,
দৌড়াতে দৌড়াতে চোখে ঘুম পড়ে গেছে
কখন জানি যেতে হবে
ঐ অজানার দেশে!
অবশ্য সবাইকেই যেতে হয় সেথায়!
একদিন তোমাদের মত আমারও বয়স ছিল
যৌবন রসে ভরপুর, ছিলো অর্থ প্রাপ্তিময় দিন
রাজ্যসভায় রাজা ছিলাম,
ছিলো রানী প্রেয়সি
তার কোমল হাতটি ধরে বেড়াতাম একাধারে,
রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যের
নিসর্গ লীলাভূমিতে।
হয়তো ছিলাম একটু রাগী, মেজাজি, অহংকারী
অনেকের ভুলে করিনি ক্ষমা
শুধু দিয়েছি সাজা
বন্ধু সমাজে কেটেছে বেলা
অযথা সময় করেছি পার,
এখন সে সময় গেছে চলে এসেছে অবেলা
এ যে সময়ের অবেলা বড়ই অবেলা।
অবশেষ তাই মুখ থুবরে রয় আর কাঁদে
সব স্মৃতি আজ মনে পড়ে আর
মনের মধ্যে প্রশ্ন জাগে!
এখন যে অসময়
বুঝি তা তখনকারই রায়!
তাহলে তা নয় আবার কিছুটা বটে হয় !
এমনতায় বিধাতার কাছে বলে যাই সবিনয়ে
দিও সাহস,দিও মনোবল
ধরবো যে আমি ধৈর্য,
যেন বাকি দিনগুলো যায় আমার একটু ভালো
অল্পও হয় যদি পরিবর্তন !
তাহলে সুস্থ থাকবে আমাদেরই মন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট