1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

“সতীপীঠ”- অরবিন্দ সরকার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

দেবীর একান্ন পীঠ,কিরীট ভূষণ,
কিরীটেশ্বরী মন্দির, দর্শনীয় স্থান,
পৌষ মাসে মেলা বসে,প্রকৃতির দান,
যানবাহন গো গাড়ী,লোক আগমন।

আদর্শ গ্রাম স্বীকৃতি,মেলে গত সন,
সর্বধর্ম সমন্বয়ে, তৈরী পীঠস্থান ,
পরিচালনা দায়িত্বে, শৃঙ্খলার মান,
হিন্দু মুসলিম ঐক্যে, কমিটি গঠন।

গঙ্গার পশ্চিম তীরে, দেবী নিকেতন,
নবাব মীরজাফর,রোগ মুক্তি চান,
মায়ের প্রসাদ ভোগ, স্নান জল পান,
ইতিহাস বিজড়িত, স্মৃতি বিলক্ষণ।

হিড়িক বনভোজনে, মেলার প্রাঙ্গণ,
দোকান পসরা মাঝে, পূজার পার্বণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট