1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

দেশটা গড়তে✒️ মামুন সরকার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৩৬৫ বার পড়া হয়েছে

আসুন সবাই শপথ করি
হিংসা বিদ্বেষ ভুলে
মনের দুয়ার খুলে
উপড়ে ফেলি শিকড় তাদের
যারা ধ্বংসের মূলে।

যারা দেশের চায় না ভালো
আঁটে মনে ফন্দি
নয় তো কোনো সন্ধি
খুঁজে খুঁজে তাদের ধরে
জেলে করি বন্দি।

যাদের মুখে মিষ্টি কথা
মনটা ভরা বিষে
জাগাই তাদের দিশে
তাদের পিষি পাটা-পুতায়
মরিচ যেমন পিষে।

দেশটা গড়তে শান্তির জন্য
পুড়িয়ে মনের জেদ
ভুলে সব ভেদাভেদ
মিটিয়ে ফেলি সবার সাথে
সহিংসতার বিভেদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট